নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১৯:২৮আপডেট : ১৭ মে ২০২৫, ১৯:২৮

বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক মো. নাইমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি। 

আইএসপিআর জানায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত ও অব্যাহতি পাওয়া সাবেক সেনা সদস্যের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়াসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করে আসছিলেন নাইমুল। এরই ধারাবাহিকতায় তিনি আগামী ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত নানান উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।
 
এ ধরনের শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল শনিবার আনুমানিক দুপুর ২টায় রাজধানীর খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় যোগাযোগের চেষ্টা করলে বরখাস্ত সৈনিক নাইমুল তার কিছু সহযোগীসহ উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।

উল্লেখ্য, বরখাস্ত সৈনিক নাইমুলকে স্ত্রীর কাছে যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে আনুষাঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান