ঢাবি ছাত্রকে চোর অপবাদ দিয়ে মারধর, নিউমার্কেট থানা ঘেরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ০১:২৫আপডেট : ২৭ মে ২০২৫, ০১:২৫

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে চোর অপবাদ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবাদে নিউমার্কেট থানার সামনে অবস্থান নিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।

সোমবার (২৭ মে) সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেটের চাঁদনিচক মার্কেটের সামনে এক ঢাবি শিক্ষার্থীকে চোর অপবাদ দিয়ে মারধর করেন কয়েকজন ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে ওই শিক্ষার্থীকে ঘিরে ধরে এক পর্যায়ে ব্যবসায়ীরা হামলা চালায়। এতে শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সূত্র ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো নিউমার্কেট এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডা হয়, যা পরে উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, নিউমার্কেটে ২০২২-২৩ সেশনের একজন ছাত্রীকে দোকানদার হয়রানি করলে প্রতিবাদ জানায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহেদুল ইসলাম ও তার সহপাঠীরা। তখন দোকানিরা তাদের ‘চোর’ অপবাদ দিয়ে মব তৈরি করে মারধর শুরু করে। এসময় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীও প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।

ঢাবি শিক্ষার্থীরা জানান, এর আগেও নিউমার্কেটে এক ছাত্রীকে হয়রানির ঘটনা ভাইরাল হয়েছিল। তখনও অভিযোগকারীর বিরুদ্ধে উল্টো শাহবাগীসহ নানা অপবাদ দেওয়া হয়। একের পর এক ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় তারা ক্ষুব্ধ।

সোমবার রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিউমার্কেট থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এসময় তারা হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

/এবি/এমএস/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ