যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি 
২৭ মে ২০২৫, ০৩:১৪আপডেট : ২৭ মে ২০২৫, ১০:৫২

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী।

সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের চাঁদনীচক মার্কেটের 'জেসমিন ফেব্রিকস' নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের  শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। তাদের দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে সেবা দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ফারহান বলেন, আমি, আয়াজ এবং সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মাসরাত আপু ওই দোকানে কাপড় কিনতে যাই। কাপড় দামাদামি করার এক পর্যায়ে দোকানির দাবি করা দাম দিতে আমরা রাজি না হলে মাসরাতকে উদ্দেশ করে তারা কুরুচিকর মন্তব্য করে। এমন যৌন হয়রানি করা শুরু করলে আমরা প্রতিবাদ জানাই।

এ ঘটনায় ঢাবি শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানদাররা মিলে শিক্ষার্থীদের ‘চোর’ বলে চিৎকার শুরু করে এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালায়। এতে মাথায় এবং পায়ে আঘাত পেয়ে শাহেদুল ইসলাম এবং আয়াজুর রহমান গুরুতর আহত হন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

নিউমার্কেট থানা অফিসার ইনচার্জ একেএম মাহফুজুল হক গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে মিলন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চারজনের নাম লিস্ট করা হয়েছে। ঘটনাস্থলে সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”

উল্লেখ্য, এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নিউ মার্কেট থানায় উপস্থিত হন।

/এমএস/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই