বুধবার সকাল ১০টা পর্যন্ত সচিবালয়ে আন্দোলন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৭:০০আপডেট : ২৭ মে ২০২৫, ১৯:৩৯

মন্ত্রিপরিষদ সচিবকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি জানানো হবে, তারপর সিদ্ধান্ত হবে। এ কারণে আলোচনার সুবিধার্থে বুধবার (২৮ মে) সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ মে) সচিবদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে আন্দোলনরত উভয় পক্ষের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, আমরা কয়েকজন সচিব বসে তাদের (আন্দোলনকারীদের) বক্তব্য শুনেছি। আসলে আমরা উভয়পক্ষই সরকারের কর্মচারী। সরকার একটা আইন করেছে। তারা এ বিষয়ে সংক্ষুব্ধ হয়েছে। তারা আইনটি বাতিল চেয়েছে। আমরা তাদের বক্তব্যের সারাংশ আগামীকাল (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করবো। পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

তিনি বলেন, আলোচনার স্বার্থে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি বুধবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। সভায় আরও পাঁচজন সচিব অংশ নেন। এছাড়া সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দেন।

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি বৈঠক করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হলে ব্ঠৈকটি অনুষ্ঠিত হয়।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম