নগর ভবনে আন্দোলনের ১৫তম দিন, অংশ নিয়েছেন ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৪:৫৪আপডেট : ২৯ মে ২০২৫, ১৫:০৫

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ১৫তম দিনের মতো বিক্ষোভ চলছে নগর ভবনে। এই কর্মসূচির ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে, দুপুরে নগর ভবনে সমর্থকদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইশরাক হোসেন। এসময় আন্দোলনকারীদের উদ্দেশে বক্তৃতা করেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকাবাসী এবং ডিএসসিসি কর্মচারী ইউনিয়ন।

ঢাকাবাসী প্ল্যাটফর্মের সমন্বয়কারী মশিউর রহমান কর্মসূচির শুরুতে বলেন, ‘জনতার মেয়র ইশরাকের শপথ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ঢাকার জনগণ এ ষড়যন্ত্র রুখে দেবে। আমরা সরকারকে বলতে চাই, অতি শিগগিরই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করানো হোক। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

সূত্র জানায়, ইশরাক হোসেন এরইমধ্যে নগর ভবনে আন্দোলনকারীদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।

এর আগে, গত ১৫ মে শুরু হয় এই আন্দোলন। আন্দোলনের শুরু থেকেই নগর ভবনের কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকেরা।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম