ঢাকায় শুরু হয়েছে অবকাঠামো নির্মাণ খাত নিয়ে প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৮:২৬আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:২৬

ঢাকায় অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো সরঞ্জামাদির ওপর তিন দিনব্যাপী সেইফকন-২০২৫ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান অবকাঠামো খাতে আধুনিক প্রযু্ক্তি ও টেকসই ম্যাটারিয়াল ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) ভাইস প্রেসিডেন্ট হান জিংচাও, গৃহায়ন ও ভবন গবেষণা কেন্দ্রের (এইচবিআরসি) নির্বাহী পরিচালক মো. আবু সাদেক, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এবিসিসিআই) সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এফইএসসিএবি সভাপতি ইঞ্জিনিয়ার জনাব মো. হাসমতুজ্জামান, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম বক্তব্য রাখেন।

প্রদর্শনীতে অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো সরঞ্জাম ও যন্ত্রপাতির সঙ্গে সংশ্লিষ্ট দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীটি চলবে আগামী শনিবার (৩১ মে০ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান