পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার (২৫ মার্চ) ও শনিবার (২৬ মার্চ) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় চলবে ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক দু‘দিনব্যাপী থ্রিডি ভিডিও প্রদর্শনী।
ভিডিও প্রদর্শনীতে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব, তাঁর ডাকে মহান মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ২৬ মার্চ এবং রূপকল্প-২০২১সহ বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন প্রতিচ্ছবি ও প্রামান্য চিত্র উপস্থাপন করা হবে। এছাড়াও দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় থাকছে দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের গান।
পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে ২৫মার্চ সন্ধ্যা ৭টায় থ্রিডি ভিডিও ম্যাপিংয়ের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২৫ ও ২৬ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
/এফএস/








