শহীদ মিনারে ১১তম দিনের মতো পবিস শ্রমিকদের অবস্থান

ঢাবি প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৬:২২আপডেট : ৩১ মে ২০২৫, ১৬:২৪

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে বিদ্যমান সংকট নিরসনের জন্য গত ২১ মে থেকে ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পবিস শ্রমিকরা। শনিবার (৩১ মে) ১১তম দিনের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা স্বাভাবিক রেখে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পবিস শ্রমিকরা।

১১তম দিনে কর্মসূচিকে কেন্দ্র করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে আরও বেশি পবিস শ্রমিক জড়ো হচ্ছেন শহীদ মিনারে। এদিন শহীদ মিনার এলাকা ঘুরে এবং অবস্থানরতদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।  

গত ২১ মে থেকে ৭ দফা দাবিতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মাঠ পর্যায়ে সব সমিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করছে। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে টানা ১১তম দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা।

সরকারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোনও ইতিবাচক সাড়া না পেলে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শহীদ মিনারে অবস্থানরত পবিস শ্রমিকরা। তবে এখনও পর্যন্ত জনভোগান্তি সৃষ্টি করে আন্দোলনের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পবিস শ্রমিকরা।

আন্দোলনকারীরা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন ও নিপীড়ন থেকে ‘মুক্তি অথবা মৃত্যু’ প্রতিপাদ্য নিয়ে ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সংকটের গভীরতা উপলব্ধি করে কালক্ষেপণ না করে দ্রুততার সঙ্গে সমাধানের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে— তার দায়দায়িত্ব বিদ্যুৎ বিভাগসহ সরকারের সংশ্লিষ্টদের বহন করতে হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতের লাইন, ভোগান্তিতে গ্রাহকেরা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী