নগর বনায়নে ডিএনসিসি ও অধিদফতরের সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ২০:২৫আপডেট : ০১ জুন ২০২৫, ২০:২৫

ঢাকা শহরের পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বন অধিদফতরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

রবিবার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে অনুষ্ঠিত এই চুক্তি সই অনুষ্ঠানে  প্রথম পক্ষ হিসেবে সই করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দ্বিতীয় পক্ষ হিসেবে সই করেন বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত সড়ক বিভাজক (মিডিয়ান), ফুটপাথ, খাল ও জলাশয়ের পাড় এবং অন্যান্য বনায়নযোগ্য স্থানে যৌথ উদ্যোগে নগর বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে নগরের বায়ু, পানি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, তাপমাত্রা হ্রাস, ল্যান্ডস্কেপ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা।

বনায়নের জন্য নির্ধারিত জায়গা ডিএনসিসি দখল ও আবর্জনামুক্ত করে উপযোগী করে দেবে, যেখানে বন অধিদফতর গাছ ও ঘাস জাতীয় উদ্ভিদ রোপণ করবে। চারা রোপণের তিন মাস পর্যন্ত বন অধিদফতর তদারকি করবে এবং এরপর ডিএনসিসি বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।

এছাড়া বনায়ন কার্যক্রম বাস্তবায়নে উভয় পক্ষ স্থানীয় কমিউনিটি, বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বেসরকারি সংস্থার সহায়তা গ্রহণ করতে পারবে। বাগানের সুরক্ষায় প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতির বিষয়েও যৌথভাবে পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী জানান, পরিবেশ রক্ষা ও সবুজ নগর গঠনে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের সূচনা করেছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার
দ্রুত সিটি নির্বাচনের দাবি ডিএনসিসিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীর
একদিনের অভিযান নয়, পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক