টানা বৃষ্টিতে বিপর্যয়, পাহাড়িদের পাশে হিল আনসার ও ভিডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ২২:১৫আপডেট : ০১ জুন ২০২৫, ২২:১৫

টানা বৃষ্টির কারণে খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড় ধস ও ভূমিধসের ফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কপথে কাদা, পাথর আর উপড়ে পড়া গাছের স্তূপে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এতে কৃষিপণ্য পরিবহন, রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হয়ে যায়, পাহাড়ি জনজীবনে নামে চরম দুর্ভোগ।

এই দুর্যোগময় পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী—বিশেষ করে ‘হিল আনসার’ ও ‘হিল ভিডিপি’ সদস্যরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে তারা উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। হাতে কোদাল, বেলচা আর দড়ি নিয়ে স্বেচ্ছাশ্রমে তারা সরিয়ে ফেলেছেন ধ্বংসস্তূপ, কাদা ও গাছপালা। পাহাড়ি রাস্তায় তৈরি করেছেন চলাচলের উপযোগী বিকল্প পথ। পাশাপাশি ঘরবন্দী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় খাবার ও সহায়তা।

রবিবার (১ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই মানবিক ও সাহসী উদ্যোগের জন্য হিল আনসার ও ভিডিপি সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রকৃতির বৈরী রূপের সামনে দাঁড়িয়ে আনসার-ভিডিপি সদস্যরা যে সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। তারা শুধু যান চলাচল সচল করতে নয়, দুর্গত পাহাড়ি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনতেও নিবেদিত থেকেছেন—যা সবার জন্য এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।’

উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী এক আনসার-ভিডিপি সদস্য বলেন, ‘দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাহিনী প্রধানের নির্দেশনায় আমরা দ্রুত সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করেছি। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমরা সেবার কাজে নিয়োজিত থাকবো।’

/কেএইচ/এবি/ইউএস/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম