গুলিস্তান থেকে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ২০:০৩আপডেট : ০৪ জুন ২০২৫, ২০:০৩

গুলিস্তান এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মো. রানা (২৮), হৃদয় (২৫), বাদশা (৪২), মো. রিফাত (২৪) ও খান জাহান (২৬)।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ জুন) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঈদে সাধারণ মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ করতে ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিরোধে ডিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম