ঈদযাত্রা নিরাপদ করতে বাস টার্মিনালে বিশেষ অভিযান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৫, ২২:২২আপডেট : ০৪ জুন ২০২৫, ২২:২২

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বিশেষ অভিযান চালানো হয়েছে।

বুধবার (৪ জুন) বিকালে ডিএমপি’র মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক দারুসসালাম এবং দারুসসালাম থানার সমন্বিত উদ্যোগে এই অভিযান চালানো হয়। 

ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা যাচাই এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এই অভিযান চলে।

অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ‘আহাদ পরিবহন’ এবং ‘আসাদ পরিবহনকে’ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া সংশ্লিষ্ট পরিবহনের মাধ্যমে পরিশোধ করা হয়।

পুলিশ আরও জানা যায়, ঈদের সময় লাখো মানুষ ঢাকা থেকে গ্রামের উদ্দেশে যাত্রা করে। তাদের এই যাত্রা সুন্দর, নিরাপদ এবং ঝামেলামুক্ত রাখার জন্য অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়ম রোধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম