রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ১৫:৪৪আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৫:৫০

লাশ উদ্ধার রাজধানীর রামপুরার বনশ্রীতে ও কামরাঙ্গীরচরে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) এই দুই দুর্ঘটনা ঘটে।
রামপুরায় বনশ্রীর কুঞ্জবন এলাকায় নির্মাণকাজের সময় পাইপের নিচে পড়ে চান মিয়া (৩৫) নামের এক শ্রমিক মারা যান। একটি ভবনের পাইলিং এর কাজ করার বেলা ২টার দিকে সময় আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান মিয়ার বাড়ি নেত্রকোনার পূবধলা উপজেলার জাওয়ানি গ্রামে। তিনি রামপুরা এলাকায়ই বসবাস করতেন।
এদিকে কামরাঙ্গীরচরে লোহারব্রিজের ছাতা মসজিদ এলাকা রাস্তার পাশে ড্রেনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিমউদ্দিন (৩০) নামের এক শ্রমিক মারা গেছেন। বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আজিমপুরে।
দুজনের লাশই ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক।
/এফএস/      

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান