জাতীয় ঈদগাহ-কেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৫, ২০:৩৯আপডেট : ০৬ জুন ২০২৫, ২০:৩৯

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৭ জুন) ঈদের দিন সকাল ৬টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ডাইভারশন ও রোড ব্লক কার্যকর থাকবে।

শুক্রবার (৬ জুন) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক ডাইভারশন পয়েন্টগুলো

মৎস্য ভবন ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি।

ভিআইপি ও ভিভিআইপি গাড়ি পার্কিং:

ভিভিআইপি: মাজার গেটের গোল চত্বর, ভিআইপি/উপদেষ্টা পরিষদের সদস্য: বার অ্যাসোসিয়েশন মাঠ ,বিচারপতি: সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবন।

সর্বসাধারণের গাড়ি পার্কিং স্থান:

আইইবি (বাংলাদেশ প্রকৌশল ইনস্টিটিউট) প্রাঙ্গণ, জিরোপয়েন্ট ক্রসিং থেকে ইউবিএল ক্রসিং পর্যন্ত, দোয়েল চত্বরের দক্ষিণ, পশ্চিম ও উত্তর পাশ, ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকের কার্পেট গলি রোড, মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগ ক্রসিং পর্যন্ত।

বিকল্প সড়ক ব্যবস্থাপনা

শাহবাগ ক্রসিং→ মৎস্য ভবন→ গুলিস্তান:

যাত্রীবাহী বা ব্যক্তিগত গাড়ি মৎস্য ভবন থেকে বাঁয়ে মোড় নিয়ে কাকরাইল মসজিদ, রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে।

বঙ্গবাজার→ হাইকোর্ট→ কদম ফোয়ারা:

এসব দিক থেকে যাত্রীরা জিরোপয়েন্ট ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবেন।

গুলিস্তান→ ইউবিএল→ কদম ফোয়ারা→ মৎস্য ভবন:

এই রুটে চলাচলকারী যানবাহন প্রেসক্লাবের সামনে ইউটার্ন নিয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে গন্তব্যে যেতে পারবে।

পায়ে হেঁটে প্রবেশের অনুরোধ

জাতীয় ঈদগাহমুখী যাত্রীদের ট্রাফিক ব্লকের কারণে নির্ধারিত স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে হবে। ডিএমপি নগরবাসীকে অনুরোধ জানিয়েছে, উপযুক্ত তারিখে জাতীয় ঈদগাহ সংলগ্ন এলাকা ও সড়কগুলো এড়িয়ে চলতে এবং বিকল্প সড়ক ব্যবহারে সহযোগিতা করতে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম