চোরাই পিক-আপসহ গাড়ি চোর চক্রের এক সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১৯:৪০আপডেট : ১১ জুন ২০২৫, ১৯:৪০

গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা। গ্রেফতার ব্যক্তির নাম মানিক চৌধুরী (৩৯)। বুধবার (১১ জুন) যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

থানা পুলিশের বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান জানান, গত ৭ জুন ঢাকার ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রিটের ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। পিক-আপটির মালিক সম্ভাব্য সকল স্থানে পিকআপটি খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা রুজুর প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদারের নেতৃত্বে ওয়ারী থানার একটি টিম গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকা থেকে বাদীর চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

গ্রেফতার মানিক জিজ্ঞাসাবাদে জানায়, সে তার ২/৩ জন সহযোগীদের নিয়ে ওইদিন বিকাল আনুমানিক ৪টায় ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রিটে ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে পাকা রাস্তার উপর থেকে পিকআপটি চুরি করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসে।

গ্রেফতার মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম