ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুন ২০২৫, ১৩:২৭আপডেট : ১৬ জুন ২০২৫, ১৩:২৭

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শেখার সময় পানিতে ডুবে সানজিদা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইডেন কলেজের শিক্ষার্থী মাইশা ইসলাম জানান, ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মোহনা ইসলামের সঙ্গে সাঁতার শেখার জন্য সানজিদা পুকুরে নামেন। কিছু সময়ের মধ্যে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু নিশ্চিত করা হয়।

সানজিদার বাড়ি পুরান ঢাকার চকবাজার থানার চম্পাকলি এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ সারজু।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
ইডেন কলেজে রাজনীতি বন্ধে ‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
ইডেন কলেজের কম্পিউটার অপারেটরের ঝুলন্ত লাশ উদ্ধার
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ