স্ত্রীর মামলায় সাময়িক বরখাস্ত পুলিশ কর্মকর্তা আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ২৩:২২আপডেট : ১৭ জুন ২০২৫, ২৩:২২

স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতনের মামলার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ রেঞ্জের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম আসিফ আল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি পুলিশ সদর দফতরে সংযুক্ত ছিলেন।

মঙ্গলবার (১৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা এক প্রজ্ঞাপনে তাকে ২০১৮ সালের সরকারি চাকরি আইন-এর ৩৯(২) ধারা অনুযায়ী ১৯ জানুয়ারি ২০২৫ থেকে সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য করার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আসিফ আল হাসানের বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি চলতি বছরের ১ জানুয়ারি রাজধানীর শাহজাহানপুর থানায় রুজু হয়। পরে তিনি ১৯ জানুয়ারি হাইকোর্ট এবং ১৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ থেকে জামিন পান।

বিএসআর পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট ২ অনুযায়ী, কোনও সরকারি কর্মকর্তা গ্রেফতার বা আটক হলে তাকে সেই তারিখ থেকে সাময়িক বরখাস্ত হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাখ্যা মতে, জামিনপ্রাপ্ত কর্মকর্তাকেও ‘টেকেন ইনটু কাস্টডি’ হিসেবে গণ্য করা হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন সময়েও এস এম আসিফ আল হাসান সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

/এবি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান