‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ১৭:০০আপডেট : ১৮ জুন ২০২৫, ১৭:০০

তাণ্ডব সিনেমা পাইরেসির অভিযোগে দায়ের করা মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া রাজধানীর বনানী থানায় মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব নিয়েই ৩ আসামিকে গ্রেফতার  করে গোয়েন্দা পুলিশ ডিবি’র সাইবার বিভাগ।

গ্রেফতাররা হলেন- ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।

বুধবার (১৮ জুন) বিকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, তাণ্ডব সিনেমার বিষয়ে প্রথমে একটি মামলা হয়। এই সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। গত ৪ জুন তার সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রচার করেছে। তারা কিছু এইচডি ভিডিও ক্লিপ পাইরেসি করে প্রচার করলে তিনি (প্রযোজক) কিছু অজ্ঞাতনামা নামে লিংক উল্লেখসহ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও বলেন, এরপরই আমরা কার্যক্রম শুরু করি এবং আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই। পাশাপাশি লিংকগুলো অ্যানালাইসিসের কাজ করি। মূলত আমরা এখানে দেখি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সিনেমাটি প্রথম প্রচার হয় এবং সেটি (টেলিগ্রাম চ্যনেল) মূলত কে কন্ট্রোল করে, কারা কন্ট্রোল করে সেটা ডিবি সাইবার টিমের মাধ্যমে আমরা বের করতে পারবো। এছাড়াও এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে পারবো।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তিনি তাদের নাম বলেছেন যাদের মাধ্যমে পাইরেসি কপিটা পেয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই চলছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুই জনের অবস্থান শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের লিংকগুলো যাচাই-বাছাই করে তাদের আইনের আওতায় আনা হবে।

যুগ্ম-কমিশনার আরও বলেন, গ্রেফতার বাকি দুই জন ঘোষণা দিয়েছেন এটার পাইরেসি কপি এসেছে। পাইরেসি একটা অপরাধ, তাই আমরা এটা গুরুত্বের সঙ্গে দেখছি। এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট যাদের আমরা পাবো তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন