গৃহকর্মীকে অপহরণের পর হত্যা: স্বামী-স্ত্রী চার দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৫, ২১:১৫আপডেট : ২০ জুন ২০২৫, ২১:৪৫

রাজধানীর বনশ্রীতে ১৩ বছরের এক গৃহকর্মীকে অপহরণের পর হত্যা মামলায় মাহবুবুল হক চৌধুরী ওরফে বাবর আলী (৫৯) এবং তার স্ত্রী জামিলা চৌধুরীর (৪৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক রাজু তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বৃহস্পতিবার (১৯ জুন) আসামিদের হবিগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। গত ১২ এপ্রিল গৃহকর্মী মরজিনা আক্তারকে অপহরণের অভিযোগে তার চাচা আব্দুর রহমান মামলা দায়ের করেন। পরে তদন্তের মাধ্যমে ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, তিন হাজার টাকা মাসিক বেতনে ১১ মাস আগে মরজিনা গৃহকর্মী হিসেবে বাবর আলীর বাসায় কাজ শুরু করেন। কাজ করার কিছু দিন পর মরজিনা তার দাদিকে মাঝে মাঝে মোবাইল ফোনে নির্যাতনের কথা জানাতো। এরই মাঝে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ২০ মার্চ মরজিনার চাচা ও মামলার বাদী আব্দুর রহমান বাবর আলীর ঢাকার বাসায় যান। তবে তাকে পাননি। তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, আসামিরাসহ অজ্ঞাত কয়েকজন তার ভাতিজিকে অপহরণ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। অথবা খুন করে লাশ গুম করতে পারে। পরে তিনি মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, গত ৭ এপ্রিল সকাল ৮টার দিকে নোয়াখালীর চাটখিল থানাধীন রামনারায়ণপুরে মরজিনার লাশ দাফন করে আসামিরা পালিয়ে যায়।

/এনএইচ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম