সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদ, সাধারণ সম্পাদক ডালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ২০:৩০আপডেট : ২১ জুন ২০২৫, ২০:৩০

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম।

শনিবার (২১ জুন) রাজধানীর কাওরান বাজারে রেইনি রুফ রেস্টুরেন্টে এসআরএফের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। সভায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

এবার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন, যুগ্ম সম্পাদক সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন। কোষাধ্যক্ষ পদে দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক পদে এনটিভির বিশেষ প্রতিনিধি মো. তামজিদুল ইসলাম, দফতর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. মাইনুল আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫ জন। তারা হলেন– চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ দিদারুল আলম, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের মোহাম্মদ গোলাম রব্বানী, ঢাকা মেইলের আমিনুল ইসলাম মল্লিক ও দেশ টিভির সৈয়দা সাবরিনা মজুমদার। এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের