বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ সময় ৩১ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৫:৪৭আপডেট : ২৪ জুন ২০২৫, ১৫:৪৭

‘বেগম রোকেয়া পদক, ২০২৫’ দেওয়ার জন্য সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি কৃতি নারীর নাম চূড়ান্ত করতে আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।  আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩১ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার (২৪ জুন) সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদফতরের (www.dwa.gov.bd) ওয়েবসাইট থেকে নির্ধারিত ‘ছক’ সংগ্রহ করে আবেদন করতে পারবেন।  

ওয়েবসাইটে দেওয়া ‘ছক’ ব্যতীত অন্য কোনও ফরমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে প্রার্থীর অবদানের ক্ষেত্র সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনের সফট কপি ই-মেইলে ([email protected]) – ‘Nikosh’ ফন্টে MS Word ফাইলে এবং হার্ড কপির দুই সেট ডাকযোগে বা সরাসরি সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে।   

উল্লেখ্য, নারী শিক্ষা ও অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতিতে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত যেকোনও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের অনুপ্রেরণা দিতেই প্রতিবছর এ পদক প্রদান করা হয়।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা
রাবির সেই শিক্ষককে অপসারণের দাবি মহিলা পরিষদের
বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা: শিক্ষক নেটওয়ার্কের নিন্দা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান