৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৬:০৬আপডেট : ২৬ জুন ২০২৫, ১৭:২৪

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের ৪৩ দিন পর নগর ভবনে ফিরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে ডিএসসিসি নগর ভবনের প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন তিনি। এদিকে সকাল থেকে চলছিল প্রাশসকের কার্যালয় পরিচ্ছনতার কাজ। ৪২ দিন আগে লাগানো তালা আজ খুলে দেন নগর ভবনের সিকিউরিটি অফিসার গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসি অন্যান্য কর্মচারীরাও।

২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনি ট্রাইব্যুনাল ও ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালত। ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু সেই গেজেট বাস্তবায়নের কোনও উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইশরাকের শপথ না পড়ানো নিয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

পরে ১৪ মে থেকে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনে টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেন ঢাকাবাসীসহ ইশরাক সমর্থককারীরা। এ সময় নগর ভবনের মূল ফটক, প্রশাসনের কার্যালয়সহ ভবনের সব নাগরিক সেবা প্রতিষ্ঠানের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান