সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৮:৩১আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:৩১

সামাজিক নিরাপত্তা খাতকে বৈষম্য নিরসনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করে বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ আয়োজিত ‘বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা কর্মসূচি ও জাতীয় বাজেট’ শীর্ষক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে ভাতা ও উপকারভোগীর সংখ্যা কিছুটা বাড়লেও বরাদ্দ কমেছে; যা জিডিপির ১ দশমিক ৮৭ শতাংশ। পেনশন ও কৃষি ভর্তুকিসহ অনেক অপ্রাসঙ্গিক খাতকেও সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সময় সভায় খাদ্য অধিকার বাংলাদেশ কয়েকটি সুপারিশ তুলে ধরে। সেগুলো হলো– সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও যাচাই-বাছাই করে যেগুলো এর অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় সেগুলোকে বাদ দিয়ে একটিকে অধিকতর দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীবান্ধব করা; শহরে বসবাসরত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসূচি গ্রহণ এবং তা বাবদ বরাদ্দ দেওয়া; অতি দ্রুত একটি যাথাযথ টার্গেটিং এপ্রোচ ঠিক করা এবং তার ভিত্তিতে সঠিক উপকারভোগী জনগোষ্ঠী নির্ধারণ নিশ্চিত করা; সামাজিক সুরক্ষা কর্মসূচি খাতে বরাদ্দ বৃদ্ধি করা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ ও তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা।

বক্তারা বলেন, শুধু ভাতা নয় বরং সুশাসন ও রাজনৈতিক সদিচ্ছাই পারে এই খাতকে কার্যকর ও বৈষম্য হ্রাসের মাধ্যম করে তুলতে।

সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। এতে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, অধ্যাপক ড. এম এম আকাশ, ড. সেলিম রায়হান ও বিআইডিএসের গবেষক ড. এস এম জুলফিকার আলী।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বাজেটে বড় ইউটার্ন, ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক থেকে সরে আসছে সরকার
করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, সারা বছরই রিটার্ন জমার সুযোগ
সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা 
সর্বশেষ খবর
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা