খিলক্ষেতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুন ২০২৫, ১৮:৩২আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:৩২

রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। এসময় মন্দিরের সাইনবোর্ড ব্যবহার করে গড়ে ওঠা একটি স্থাপনাও ভাঙা পড়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ২টার দিকে খিলক্ষেত রেলগেট সংলগ্ন এলাকায় রেলের একটি টিম অভিযান পরিচালনা করে এসব স্থাপনা অপসারণ করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে সরকারি জমিতে গড়ে উঠা কাঁচা ও পাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতেই এই অভিযান চালানো হয়। 

অভিযান চলাকালে অন্যান্য অবৈধ দোকান ও স্থাপনা থেকে তড়িঘড়ি করে মালপত্র সরিয়ে নিতে দেখা যায়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে খিলক্ষেত থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘রেলের জায়গায় মন্দির ছিল। এতদিন এটি ছিল টিনের বেড়ার। ২৩ জুন মন্দির কর্তৃপক্ষ পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দেয়। এতে উত্তেজনা দেখা দিলে ওইদিন রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
সর্বশেষ খবর
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ