ঢাবির মলচত্বরে তরুণীর ফাঁস নেওয়ার চেষ্টা

ঢাবি প্রতিনিধি 
২৭ জুন ২০২৫, ০২:১৫আপডেট : ২৭ জুন ২০২৫, ০২:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মলচত্বরে এক তরুণীর গলায় ফাঁস নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে ফাঁস নেওয়ার আগেই প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে। ওই তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার পরে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণীর নাম সুরাইয়া আক্তার প্রাপ্তি (২০)। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মলচত্বরের একটি গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। বিষয়টি নজরে আসার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করেন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত প্রক্টরিয়াল টিম পাঠাই। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি ঢাকার পথে আছেন। মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তার চিকিৎসা চলছে।’

/আরআইজে/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?