রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৫, ১০:০৬আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:০৬

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় সোহেল (২৫)  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে তাকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত পৌনে বারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি ঢামেকে মর্গে রাখা হয়েছে।

মৃতের পরিচিত মো. হাসান বলেন, সোহেল উত্তরার একটি প্রাইভেট কোম্পানিতে অফিস সহকারী হিসাবে চাকরি করতেন। থাকতেন কাওলা এলাকায়। তিনি বলেন, আমি যতটুকু জানতে পেরেছি, সোহেল বিমানবন্দর হাজীক্যাম্পের অদূরে রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় আহত হয়।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মো. শহিদুল্লাহর ছেলে সোহেল।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের