হাজারীবাগে পানির ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২৫, ১২:১৫আপডেট : ২৯ জুন ২০২৫, ১২:১৫

রাজধানীর হাজারীবাগ থানার ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাংক পরিষ্কারের সময় তাতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ চার জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ জুন) রাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মো. বেলাল হোসেন (২৮), মো. জিয়াউর রহমান (৪৫), ফারিয়া (৮) ও রাইফা (৪)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শনিবার রাতে হাজারীবাগ এলাকা থেকে দগ্ধ অবস্থায় দুই শিশুসহ চার জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধদের মধ্যে বেলাল হোসেনের শরীরে ১৭ শতাংশ, জিয়াউর রহমানের ৪ শতাংশ, শিশু ফারিয়ার ৫ শতাংশ এবং শিশু রাইফার শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. শাহপরান জানান, গতকাল সন্ধ্যার দিকে তার মামার বাসার রিজার্ভ পানির ট্যাংক একজন শ্রমিক দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। রিজার্ভ ট্যাংকিতে একটি বৈদ্যুতিক বাল্ব দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
 
পানির ট্যাংকিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলেও ধারণা করা হচ্ছে।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম