রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিচয় মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৫:২০আপডেট : ২৯ জুন ২০২৫, ১৫:২০

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া তরুণের নাম সাজ্জাদুর রহমান (১৮)। তিনি স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে দশম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মো. আ. নবী বিধান। বাসা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া গ্রামে। এ ঘটনায় সোহরাওয়ার্দী হাসপাতাল মারা যাওয়া তরুণের নাম মো. ফাহিম (১৮)। তার বাসাও একই এলাকায়।

ডিএমপির কাফরুল থানার উপপরিদর্শক এসআই মো. বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাজ্জাদুরের মামা  রেদওয়ানুর রহমান ঢামেক হাসপাতালে লাশ শনাক্ত করেন। তিনি জানান, ভাগ্নে সাজ্জাদ তার মোটরসাইকেল নিয়ে শনিবার রাতে বন্ধু ফাহিমসহ ঘুরতে বের হয়েছিল। সকালে খবর পেয়েছেন, তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে রবিবার দুপুরে ঢামেক হাসপাতালের মর্গে এসে ভাগ্নে সাজ্জাদুর ও তার বন্ধু ফাহিমের  মরদেহ শনাক্ত করেন।

/এআইবি/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম