পুলিশকে লক্ষ্য করে গুলি: ‘শীর্ষ সন্ত্রাসী’ ও তার দুই সহযোগী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জুন ২০২৫, ২২:০১আপডেট : ২৯ জুন ২০২৫, ২২:০১

রাজধানীর ফকিরাপুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মতিঝিল থানার করা মামলায় গ্রেফতার ‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পী এবং তার দুই সহযোগীর চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (২৯ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন, বাপ্পীর সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসান।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। 

গত ২৮ জুন রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বাপ্পি ও তার দুই সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসানকে গ্রেফতার করে ডিবির একটি বিশেষ দল। এসময় বাপ্পির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন রাত ৯টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামে একজনকে আটক করে ডিবি। পরে আটক আব্দুর রহমানের দেওয়া তথ্যমতে ডিবির অভিযানিক দল ১৯ জুন রাত অনুমান ২টার দিকে ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার কালারের প্রাইভেটকারকে থামানোর নির্দেশ দেয়। এসময় গাড়িতে অবস্থানরত দুই মাদক কারবারি আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৯ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করে পুলিশ। 

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম