মুরাদনগরে নারীকে জোরপূর্বক ধর্ষণের প্রতিবাদে বাম সংগঠনগুলোর মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি 
২৯ জুন ২০২৫, ২৩:২৪আপডেট : ২৯ জুন ২০২৫, ২৩:২৪

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট ও নারী সংগঠনগুলো।

রবিবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় টিএসসি থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মশাল মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মশাল মিছিলে অংশগ্রহণকারী ছাত্র জোটের নেতা-কর্মীদের ‘খুন-ধর্ষণ হয়নি শেষ, গর্জে ওঠো বাংলাদেশ’, ‘যে হাত নিপীড়কের, সে হাত ভেঙে দাও’, ‘খুন-ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে’, ‘কুমিল্লায় নিপীড়ন কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘একাত্তরের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘২৪-এর বাংলায়, নিপীড়কের ঠাঁই নাই’—এসব স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী ফজর (৩৬) নামের এক ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করে মারধর করেন। পরে ফজর আলী পালিয়ে গেলে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে শুরু হয় সমালোচনা। এ ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ