ডিএসসিসি’র ৩৮৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৭:৩১আপডেট : ৩০ জুন ২০২৫, ১৭:৩১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালনা কমিটির ৭ম (সপ্তম) করপোরেশন সভা।

সোমবার (৩০ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দফতর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য নগর ভবনে এই সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে গত ৫ মে অনুষ্ঠিত ষষ্ঠ করপোরেশনের সভার কার্য বিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতি. দা.) আলী মনসুর। পরবর্তীতে, পরিচালনা কমিটির সদস্যরা বাজেট আলোচনায় অংশগ্রহণ এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করেন।    

বাজেট আলোচনায় অংশগ্রহণ ও অনুমোদন দেওয়ায় পরিচালনা কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি’র প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এই বাজেট আমাদের কাছে সম্মানীত করদাতাদের আমানত। এই বাজেট সফলভাবে প্রণয়ন ও বাস্তবায়নের ওপর নির্ভর করছে আমাদের সবার প্রিয় এই নগরীর ব্যবস্থাপনা এবং আমাদের দৈনন্দিন নাগরিক সমস্যার সমাধান।’

সভায় ১৯৯৮ সাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন বিভিন্ন সেবা প্রদানকারী ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ পর্যায়’ শীর্ষক প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ডিএসসিসি  এবং বিদ্যমান প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী এনজিওগুলোর মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে, অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী দক্ষিণ সিটি করপোরেশনে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকের মজুরি ৬০০ টাকা থেকে ৮০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া, মন্ত্রীপাড়ায় অবস্থিত অস্থায়ী মসজিদটিকে ডিএসসিসি একটি তিনতলা বিশিষ্ট নান্দনিক মসজিদে রূপান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ঢাকার ৪১৬ বছরপূর্তি, ডিএসসিসির সপ্তাহব্যাপী উৎসব
বৃষ্টি প্রকৃতির, দুর্ভোগ পরিকল্পনার
ভারী বৃষ্টিতে জলে থইথই নগর, ভিজেই তদারকিতে ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন