বিচারকের সঙ্গে খারাপ আচরণ: আপিলের শর্তে জামিন পেলেন আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ১৮:৪৭আপডেট : ০২ জুলাই ২০২৫, ২১:৪৫

বিচারক ও আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির এক আইনজীবীকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর কিছুক্ষণ পরে আপিলের শর্তে তার জামিনের আবেদন মঞ্জুর করেন। 

বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ৯ নাম্বার আদালতের বিচারক মিনহাজুর রহমানের আদালত এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আইনজীবী হলেন, অ্যাডভোকেট মোকসেদ আলী আকন্দ।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ওই আইনজীবীর কারাদণ্ডের খবর পেয়ে সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানি করার জন্য যাই। কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শর্তে মোকসেদ আলীর জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত আইনজীবীর বয়স বিবেচনায় আগামী ৭ দিনের মধ্যে আপিলের শর্তে ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান