কর্মশালার বক্তারা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন অর্থায়ন জরুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুলাই ২০২৫, ১৬:১৮আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৬:১৮

বাংলাদেশে উচ্চ রক্তচাপের মত বিভিন্ন অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ বিবেচনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি জরুরি। ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য খাতে মোট বাজেটের ৫ দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে; যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কিছুটা বেশি। 

বুধবার (৯ জুলাই) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক সিনিয়র সাংবাদিক কর্মশালায় এই সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। 

কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২২ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞদের মতে, এই বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের মত মারাত্মক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা প্রয়োজন। 

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ। তবে অসংক্রামক রোগ মোকাবিলায় অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ; যা খুবই অপ্রতুল। উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবিলায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদানের কাজ শুরু হলেও উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করা জরুরি এবং এজন্য টেকসই অর্থায়ন প্রয়োজন।  

কর্মশালায় আরও জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশন জাতীয় বাজেটের ১৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করলেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে তা ৫ শতাংশের আশেপাশেই থাকছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ করে উচ্চ রক্তচাপের ন্যায় অসংক্রামক রোগ মোকাবিলায় দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে টেকসই অর্থায়ন জরুরি।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার পরিচালক শাহেদুল আলম, হেড অব প্রোগ্রামস হাসান শাহরিয়ার এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক পর্বটি পরিচালনা করেন এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
‘মব সংস্কৃতি’ থামবে কবে?
সর্বশেষ খবর
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন