শেকড় পাবনার আন্দোলনে পিজেএফের সমর্থন

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৫, ১৮:২৯আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৮:২৯

‘পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু’, ‘ঈশ্বরদী বিমানবন্দর চালু’, ‘পাবনার সড়কগুলো চার লেনে উন্নীতকরণ’ এবং ‘আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর’— এই চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। সংগঠনটির এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ঢাকায় পাবনা জার্নালিস্ট ফোরাম (পিজেএফ)।

শনিবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস।

সভায় পাবনার উন্নয়নকে ত্বরান্বিত করতে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’-এর এই চারটি দাবিকে ‘জনগণের যৌক্তিক ও সময়োপযোগী দাবি’ হিসেবে অভিহিত করেন পিজেএফ নেতারা। তারা বলেন, শেকড় পাবনা ফাউন্ডেশনের দাবি মানেই পাবনার মানুষের দাবি। সাংবাদিক সমাজ সবসময় পাবনার কল্যাণে ভূমিকা রেখেছে, আগামীতেও রাখবে। প্রয়োজনে আমরা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হবো।’

পিজেএফ নেতারা আরও বলেন, এই দাবিগুলোর বাস্তবায়ন হলে পাবনার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও পর্যটনসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। বিশেষ করে ঈশ্বরদী বিমানবন্দর চালু হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিমানযোগে যাতায়াত সহজ হবে।

শেকড় পাবনা ফাউন্ডেশনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ জুলাই পাবনা শহীদ চত্বরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন করা হবে।

এছাড়া ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত পাবনাজুড়ে গণসাক্ষর অভিযান পরিচালনা করা হবে।

পিজেএফ নেতারা শেকড় পাবনা ফাউন্ডেশনের এ কর্মসূচিকে সফল করতে সব পাবনাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম