মোহাম্মদপুরে ‘পানি রুবেল গ্যাং’-এর ৫ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ১৫:২১আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৫:২১

রাজধানীর মোহাম্মদপুরে একাধিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ‘পানি রুবেল গ্যাং’-এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রবিবার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ।

গ্রেফতারকৃতরা হলেন—মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে ‘অটো শাহিন’ (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) এবং মো. মিলন হোসেন (২৮)।

সোমবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘পানি রুবেল গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পথচারীদের জিম্মি করতো। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ছিনতাইয়ের সময় চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করতো। টার্গেট করতো একা চলাফেরা করা সাধারণ পথচারী, বিশেষ করে রাতে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নিতো।’

পুলিশ আরও জানায়, ‘পানি রুবেল গ্যাং’ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে নতুন মামলা দায়েরসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্যাংটির মূল হোতা ‘পানি রুবেল’সহ পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্র বলছে, ‘এই গ্যাং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের পাশাপাশি চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধেও জড়িত। তাদের গ্রেফতারের মাধ্যমে মোহাম্মদপুরের সাধারণ মানুষের নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী।’

/এবি/ইউএস/
সম্পর্কিত
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
আখখেতে নারীর মরদেহ: একজন গ্রেফতার
সর্বশেষ খবর
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান