হলি ক্রসের সাবেক দুই অধ্যক্ষ গার্টি আব্বাস ও যোয়্যান হ্যাভেলকাকে স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১৫:৪১আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৫:৪১

সম্প্রতি প্রয়াত রাজধানীর হলি ক্রস কলেজের সাবেক দুই অধ্যক্ষ গার্টি আব্বাস ও সিস্টার যোয়্যান হ্যাভেলকার স্মরণে সমবেত হয়েছিলেন কলেজটির সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা। স্মরণসভায় তারা বলেন, এই দুই শিক্ষক ছিলেন শিক্ষার আলোকবর্তিকা, প্রেরণার বাতিঘর। শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, মানবিকতা ও মূল্যবোধের বীজ বপন করেছিলেন তারা। এই দুই মহীয়সীর অবদান ও শূন্যতা দীর্ঘদিন হৃদয়ে বয়ে বেড়াবেন শিক্ষার্থী ও সহকর্মীরা।

রবিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। 

১৯৫০ সালে যাত্রা শুরু করা হলি ক্রস কলেজের ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন সিস্টার যোয়্যান হ্যাভেলকা। তিনি গত ১৩ মে প্রয়াত হন। আর গার্টি আব্বাস ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তিনি মৃত্যুবরণ করেন গত ১ জুন। তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান অধ্যক্ষ সিস্টার শিখা গমেজ। যৌথ সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী আনিসা তাবাসসুম রুম্মান ও আরাবী আফনান।

স্মরণসভায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা (ছবি: নাসিরুল ইসলাম)

অধ্যক্ষ সিস্টার শিখা গমেজ ছাড়াও সভায় স্মৃতিচারণ ও প্রতিক্রিয়া জানান— হলি ক্রস কলেজের ছাত্রী বিষয়ক পরিচালক সিস্টার পলিন গমেজ, কলেজের অ্যালামনাই নিলুফার দস্তগীর, সাবেক শিক্ষক এমি গনসালভেস এবং সাবেক শিক্ষার্থী আমিনা আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে চারটি প্রধান ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর প্রয়াত অধ্যক্ষদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

প্রয়াত অধ্যক্ষদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় (ছবি: নাসিরুল ইসলাম)

স্মরণসভায় অধ্যক্ষ সিস্টার শিখা গমেজ বলেন, ‘যখন আমরা কাউকে স্মরণ করি, তখন তার ভাবনা নিজের মধ্যে ধারণ করি। সিস্টার যোয়্যানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে— তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। যদিও গার্টি আব্বাসকে সরাসরি দেখিনি, তার কথা শুনেছি অনেকবার। বাংলা ভাষাকে তিনি কাব্যিক মনে করতেন। এই দুই ব্যক্তিত্বকে পৃথিবীতে পাঠানোর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’

সিস্টার পলিন গমেজ বলেন, ‘গার্টি আব্বাস ও সিস্টার যোয়্যান— আমাদের দুটি মহাপ্রাণ। তারা আমৃত্যু হলি ক্রসকে ভালোবেসে গেছেন, মানবিকতা ও মূল্যবোধ দিয়ে আমাদের ঋদ্ধ করেছেন। তাদের শূন্যতা গভীরভাবে অনুভব করছি।’

সম্প্রতি প্রয়াত দুই অধ্যক্ষ (ছবি: নাসিরুল ইসলাম)

প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী আমিনা আহমেদ বলেন, ‘এই দুই মহীয়সী আমাদের জীবনে ছিলেন আলোকবর্তিকা। তাদের সান্নিধ্যে এসে আমরা শিক্ষা পেয়েছি জীবনের কঠিন সময়েও কীভাবে মাথা উঁচু করে এগিয়ে যেতে হয়। হলিক্রস কলেজ আমার দ্বিতীয় ঘর। মন খারাপ হলে এখানেই ফিরে আসি। এই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।’

/এমকে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম