মিরপুর ডিওএইচএসে ডাকাতি: সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্টসহ ৪ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৫, ১৭:০২আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৭:০২

সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বাসায় ডাকাতির অভিযোগে দায়ের করা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখারসহ চার জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন– মুকুল হোসেন, হারুন অর রশিদ ওরফে রাকিব হাওলাদার, মোন্তাসির আহমেদ মাসুম।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার (২১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে, সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই দুপুর ২টায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অবৈধ মালামালের অভিযোগ তুলে আসামিরা নিজেদের ডিজিএফআই ও সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে জোর করে বাসায় প্রবেশ করে। তার মেয়েদের থেকে জোর করে আলমারি চাবি নিয়ে, মোবাইল ফোন, গহনা, নেকলেসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় আর্মি কন্ট্রোল রুমে ফোন করেন। পরে আর্মি চার জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় আজ পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী।

জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের