গ্রাম পুলিশের বেতন ও অবসরকালীন ভাতা বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ২২:০৩আপডেট : ২২ জুলাই ২০২৫, ২২:০৩

গ্রাম পুলিশ বাহিনীর (দফাদার ও মহল্লাদার) বেতন-ভাতা এবং অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের বেতন এক হাজার টাকা এবং অবসরকালীন ভাতা ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। 

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে সকল জেলা প্রশাসকের (ডিসি) কাছে এ আদেশ সংক্রান্ত কাছে চিঠি পাঠানো হয়েছে। 

জানা গেছে, গত ২০ মে অর্থ বিভাগ ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জানিয়ে চিঠিতে বলা হয়, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দফাদারদের বেতন-ভাতা ৭ হাজার টাকার পরিবর্তে ৮ হাজার টাকা ও মহল্লাদারদের বেতনভাতা ৬ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৭ হাজার ৫০০ টাকা করা হয়েছে। 

এছাড়া দফাদারদের অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা ৬০ হাজার টাকার পরিবর্তে ৮০ হাজার টাকা ও মহল্লাদারদের ৫০ হাজার টাকার পরিবর্তে ৭০ হাজার) টাকা (সরকারি এবং ইউনিয়ন পরিষদ অংশে ৫০:৫০ হারে) করা হলো।

অর্থ বিভাগের বেতন-ভাতা ও অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বাড়ানো সংক্রান্ত পত্রের আলোকে চলতি অর্থবছরে (২০২৫-২৬) গ্রাম পুলিশ বাহিনীর (দফাদার ও মহল্লাদার) বেতন এবং অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতার সরকারি অংশের চাহিদা পাঠানোর জন্য এবং ইউপি অংশ ইউনিয়ন পরিষদের আয় থেকে বর্তমানে প্রচলিত নিয়মে দেওয়ার কার্যক্রম গ্রহণের জন্য ডিসিদের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ