সংসদ নির্বাচন

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা নিতে ইসিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ১৯:২১আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯:২১

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে  ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে আগামী ৩ আগস্টের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

গত ২১ জুলাই ইসিতে পাঠানো চিঠির সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কার্যবিবরণীতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত কার্যক্রম আগামী ৩ আগস্টের মধ্যে ই-মেইলের মাধ্যমে সফটকপি এবং হার্ডকপি সরাসরি জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখায় পাঠাতে বলা হয়েছে।

ওই সভার কার্যবিবরণী থেকে জানা যায়— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করবে, যা বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীতে সদস্য নিয়োগ ও পাসিং আউট কার্যক্রমও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

এছাড়া সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক দুটি পৃথক প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা করার পরিকল্পনা; জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে— সেজন্য নজরদারি জোরদার করতে হবে। নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা থেকে সতর্ক থাকতে হবে। নির্বাচনপূর্ব এবং নির্বাচনকালীন সময়ে সব সংস্থাকে একত্রে নিরপেক্ষভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে এতে উল্লেখ রয়েছে।

এর আগে গত ৯ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আইনশৃঙ্খলাবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপরই এমন সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়— এটার ব্যবস্থা করবেন কিনা জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সবকিছু সম্ভব। কিন্তু এত তাড়াতাড়ি এটার জন্য মন্তব্য করা ঠিক হবে না। আমার জায়গাটা বাস্তবায়নের। সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন। এছাড়া কমিশন যদি মনে করে— সচিবালয়ের মতামত প্রয়োজন তাহলে সচিবালয়ের মূখ্যপাত্র হিসেবে কমিশনে আমার মতামতটা দিতে পারি।

তিনি আরও বলেন, এত তাড়াতাড়ি বিস্তারিত বলা সম্ভব নয়। একটু সময় লাগবে। কমিশন যদি এ বিষয়ে জানতে চায়— তাহলে আমি এটা প্রস্তুতি নিয়ে কমিশনকে বলতে পারি। আর কমিশন যদি মনে করে— এটা করতে হবে তাহলে করবে। তখন এটা বাস্তবয়নের দায়িত্ব আমার।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান