বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১৪:২৮আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৪:২৮

শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রেখে প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার নিষেধাজ্ঞার এ প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল চায় সংগঠনটি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপনে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও-বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হতাশ ও বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা যুগ যুগ ধরে চলে আসছে। অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে।

তিনি আরও বলেন, জাতি যখন বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ, তখন এমন সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বিভেদ সৃষ্টি করবে। অতীতে দেখা গেছে, বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে।

এসময় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিল করে দেশের সকল সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সমাবেশ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দিতে যাওয়ার কথা আছে। সমাবেশে ঐক্যজোটের প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের