৩০ সেপ্টেম্বরের মধ্যে এনআইডি’র ২ নম্বর ফরম আপলোডের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুলাই ২০২৫, ১৯:০৬আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৯:০৬

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে ২০০৭ সালের ভোটারদের ২ নম্বর ফরম আপলোড করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।  সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়টি উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। এসময় তিনি দুই নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব দুই নম্বর ফরম স্ক্যান সম্পন্ন করে সার্ভারে আপলোড করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্রের দুই নম্বর ফরম হলো দুই পৃষ্ঠার একটি ফরম, যেখানে ভোটারের নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, শনাক্তকরণ তথ্য, রক্তের গ্রুপসহ ২৩ ধরনের তথ্য উল্লেখ থাকে।

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, ২০০৭ সাল হতে যেসব ভোটারের ২ নম্বর ফরম সার্ভারে আপলোড করা হয়নি, সেসব ভোটারের ২ নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করা প্রয়োজন। অনেক স্থানে ফরমগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে সভায় এনআইডি পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, ২০০৭ সালে হওয়া ভোটারদের মধ্যে এ পর্যন্ত ২ কোটি ৩৮ লাখ ভোটারের ২ নম্বর ফরম স্ক্যান করা হয়েছে। অবশিষ্ট ফরমগুলোও দ্রুত স্ক্যান সম্পন্ন করা এবং সার্ভারে আপলোড করা প্রয়োজন। সিস্টেম ম্যানেজার কারিগরি ২ নম্বর ফরম স্ক্যানের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্পেসিফিকেশন মেইনটেইন করার অনুরোধ করেন তিনি। 

এনআইডি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৭ সালের ভোটারদের সব দুই নম্বর ফরম আপলোড করা হয়নি। বর্তমানে যেসব ফরম ভালো আছে, সেসব ফরম আপলোডের উদ্যোগ নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৭ সালের ভোটারের দুই নম্বর ফরম আপলোড করতে আইডিইএ-২ প্রকল্প পরিচালক ও সিস্টেম ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

/এএজে/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি