সাংবাদিক মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৮:৩৬আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৮:৩৬

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে জানতে সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৩০ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন উপ-সহকারী পরিচালক পারুল আক্তারের নেতৃত্বে দুদকের একটি দল। 

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ গত জানুয়ারি থেকে শুরু হয়। তার অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। ওই হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে। দুদকের পক্ষে উপ-পরিচালক ইয়াছির আরাফাত ব্যাংক হিসাব জব্দের আদেশ চেয়ে আবেদন করলে পরে আদালত তাদের ব্যাংক হিসাব জব্দ করেন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান