সংবাদ লেখায় বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান প্রধান বিচারপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৯:৪২আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৯:৪২

আইন, বিচার ও সংবিধান বিষয়ে রিপোর্ট করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান  প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, আইন, বিচার, সংবিধান নিয়ে রিপোর্ট করা জটিল এবং কঠিন বিষয়। এ জন্য সংবাদকর্মীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতির দফতরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) প্রথম সুভ্যেনির ‘জাগরণ’এর মোড়ক উন্মোচন কালে তিনি এসব কথা বলেন।

মোড়ক উন্মোচন শেষে তিনি বলেন, বিচার বিভাগের প্রধানের দায়িত্ব নেওয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদ মাধ্যমে বিচার বিভাগ নিয়ে যত খবর, প্রতিবেদন হয়েছে বস্তুনিষ্ঠতার প্রশ্নে কোনও বিচ্যুতি আমার চোখে পড়েনি। তারপরও সংবাদ বা প্রতিবেদন বস্তুনিষ্ঠ করে প্রচার বা প্রকাশে একজন সংবাদকর্মীকে আরও সচেষ্ট থাকতে হবে। সুপ্রিম কোর্টে খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, প্রায় প্রতিদিনই আমি খেয়াল করি—  সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরা এজলাসে উপস্থিত থেকে খবর সংগ্রহ করছেন এবং দ্রুততার সঙ্গে সেই প্রচার ও প্রকাশ করছেন। সংবাদকর্মীদের কাছে আমাদের প্রত্যাশা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আপনারা আমাদের সহযোগী হবেন। সামনের দিনগুলোতে বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি উজ্জল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি।

এ সময় এসআরএফের সভাপতি মাসউদুর রহমান বলেন, প্রকৃত ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি অনেক পদক্ষেপ নিয়েছেন। তার বেশিরভাগ পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। তবে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা না গেলে তা অপূর্ণতা থেকে যাবে।

তিনি বলেন, আমাদেরও চাওয়া বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন হোক। এতে বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার আরও অনন্য ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসআরএফ সভাপতি।

এর আগে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সব সদস্যকে পরিচয় করিয়ে দেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। উপস্থিত ছিলেন এসআরএফের সহসভাপতি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, এসআরএফ যুগ্ম-সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ফকির, দফতর সম্পাদক মো. মাঈনুল আহসান, কার্যনির্বাহী সদস্য মো. দিদারুল আলম, গোলাম রব্বানী, সৈয়দা সাবরিনা মজুমদারসহ এসআরএফের সদস্যরা।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম