চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৫, ১৬:০৭আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৬:০৭

আন্তর্জাতিক ব্যন্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে ৪ টেরাবাইট পার সেকেন্ডের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যান্ডউইথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগস্ট নতুন এই মাইলফলক অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।

এর আগে গত ২৮ এপ্রিলে তিন টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিল বিএসসিপিএলসি। মাত্র তিন মাসের ব্যবধানে এক টেরাবাইট সরবরাহ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এপ্রিলের আগের আট মাসে ব্যবহার ১ দশমিক ১০ টেরা বাইট বৃদ্ধি পেয়েছিল। এর আগে আওয়ামী লীগের আমলে এই প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারের মেয়াদকালে প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ সরবরাহ বেড়েছে ২ দশমিক ২ টেরাবাইটের কিছু বেশি এবং মাত্র এক বছরে প্রবৃদ্ধি ১০৫ শতাংশের বেশি। বিগত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পলিসি সাপোর্ট, নির্দেশনা, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং দুই দফা মূল্য ছাড়ের প্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যন্ডউইডথে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র শেয়ার ক্রমান্বয়ে বৃদ্ধির প্রেক্ষিতে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধনের মাধ্যমে সব আইআইজি অপারেটদের তাদের ব্যবহৃত ব্যান্ডউইডথের কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। একতরফা ভারত নির্ভর ইন্টারনেট সরবরাহ থেকে কিছুটা সরে এসে, সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারকে অধিকতর উৎসাহিত করার জন্য বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি যে সব আইআইজি অপারেটর—তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইথের ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার শুরু করেছে। বর্ধিত ব্যান্ডউইডথের ওপর অতিরিক্ত মূল্যছাড় বাস্তবায়ন শুরু করেছে। পাশাপাশি রেগুলার ডিস্কাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে ডেটা সেটার বা ক্লাউড বা হাইপার স্কেলারদের জন্য আলাদা ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করেছে।

সরকার বিদ্যমান সি-মি-উই ৪, সি-মি-উই ৫ এর পাশাপাশি সি-মি-উই ৬ এর সংশোধিত রুটের জন্য চুক্তি করেছে, প্রস্তাবটি সর্বশেষ একনেক সভায় পাশ হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির রিয়েল টাইম ইন্টারনেট ফুটপ্রিন্টে আরও ১৭ টেরাবাইট নতুন  ক্যাপাসিটি যুক্ত হবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
ঘরের প্রতিটি কোণায় পৌঁছাবে দ্রুত ওয়াই-ফাই, মেনে চলুন ৭ কৌশল
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
আম্বার আইটি থেকে এখন মিলবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন
সর্বশেষ খবর
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
সহকর্মীর শেষ ইচ্ছা আজও তাড়া করে ফেরে মেহেরুন নেসাকে 
সহকর্মীর শেষ ইচ্ছা আজও তাড়া করে ফেরে মেহেরুন নেসাকে 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না