প্রস্তুত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, সর্বসাধারণের প্রবেশ নেই আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৫, ১৩:৪৯আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৩:৪৯

২০২৪ সালের এই দিনে পতন হয় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। আন্দোলনের মুখে দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে রাষ্ট্রীয় বাস ভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ তৈরির প্রস্তুতি নেওয়া হয়। আজ মঙ্গলবার (৫ আগস্ট) এই জাদুঘরে আসার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। তাই আজ থাকছে না সর্বসাধারণের প্রবেশ। 

সরেজমিন দেখা যায়, গণভবনের সামনে রাখা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ লেখা সাইনবোর্ড। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সরব উপস্থিতি। আর গণভবনের দেয়ালে লাগানো রয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ইনচার্জ মোহাম্মদ মনিরুল হকের সই করা নোটিশ।

জাদুঘরের সামনে দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা

সেখানে সর্বসাধারণের প্রবেশের বিষয়ে লেখা রয়েছে, ‘এই মর্মে সর্বসাধারণকে অবগত করা যাচ্ছে যে, শেরে বাংলা নগরস্থ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অদ্য ০৫.০৮.২০২৫ তারিখে এস বি পাশ ব্যতীত কেউ প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ১৪ জুলাই (সোমবার) গণভবনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি-বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছিলেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে। তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও কিছুদিন পরে।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান