ডিএসসিসির ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ১৩:৪১আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৩:৪১

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগর ভবনের মিলনায়তনে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন। এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়ের প্রারম্ভিক আয় ধরা হয়েছে ৮৪৫.১৬ কোটি টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ১৩২০.৪০ কোটি টাকা, মোট অন্যান্য আয় ৭৯.৫৫ কোটি টাকা, সরকারি ও বিশেষ বরাদ্দ ১২৭ কোটি টাকা এবং ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ১৪৬৯.২৪ কোটি টাকা।

অন্যদিকে ব্যয়ের হিসেবে মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৬৩৫.৩৩ কোটি টাকা, অন্যান্য ব্যয় ১৫.০১ কোটি টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৭৬.৬৪ কোটি টাকা, ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ১৪৬৯.২৪ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ২৩৪৫.৮৮ কোটি টাকা, সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫.১৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এর আগে গত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৬০.৭৪ কোটি টাকার। পরবর্তীতে সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৬৬৭.৫৯ টাকা।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
রোড ডিভাইডারে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
সর্বশেষ খবর
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা