ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ১৮:২১ আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮:২১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি জন্য জারি করা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আরিয়ান জামান ও সাগর কুমার ঘোষের পক্ষে আইনজীবী শাহ আলম অভি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রশাসক ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য গত ২৮ জুলাই জারি করা বিজ্ঞপ্তি বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে ভর্তি বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না— এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।

আগামী ১০ আগস্ট বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী শাহ আলম অভি।

তিনি বলেন, বিদ্যমান অবকাঠামো অনুযায়ী সরকারি তিতুমীর কলেজে গত শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) প্রথম বর্ষে ৫৪২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী তিতুমীর কলেজের জন্য মাত্র ১৫১০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। একই অবকাঠামোতে আগে যেখানে ৫৪২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হতো, বিশ্ববিদ্যালয় হওয়ার পর এখন সেই অবকাঠামোতে মাত্র ১৫১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখাটা বৈষম্যমূলক। এ কারণে তিতুমীর কলেজের দুজন শিক্ষার্থী এই ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন। বিচারপতি ফাতেমা নজীবের নের্তৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনটির ওপর শুনানি করার জন্য অনুমতি নেওয়া হয়েছে।

গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি (বিদ্যমান অ্যাকাডেমিক কাঠামোতে) প্রকাশ করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস সইয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ফি নির্ধারণ করা হয়েছে ৮শ’ টাকা। দ্বিতীয় বার পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সরকারি স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
সর্বশেষ খবর
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত