পল্লবীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ১১:৫২আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:৫২

রাজধানীর পল্লবীতে বাসের ধাক্কায় মো. ইমন মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী মো. সিয়াম (২৪)।

রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

ইমন মিরপুর-১২ নম্বরের আলোকদি ক্যান্টনমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা এবং মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে।

ইমনের ফুফাতো ভাই আলমাস মাতব্বর জানান, উত্তরার একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন ইমন ও সিয়াম। চৌরঙ্গী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান ইমন। সিয়াম সামান্য আহত হন। পথচারীরা ইমন ও সিয়ামকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ইমনকে গুরুতর অবস্থায় আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান