সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬২৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৫, ২০:৫৬আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২০:৫৬

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে শনিবার (১৬ আগস্ট) মোট ১ হাজার ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২ ও অন্যান্য অপরাধে জড়িত ৬১৭ জন।

রবিবার (১৭ আগস্ট) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, শনিবার (১৭ আগস্ট) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬২৯ জনকে গ্রেফতার করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে একটি এয়ারগান, দুটি বিদেশি পিস্তল, সাতটি এলজি, একটি দেশীয় একনলা বন্দুক, একটি রিভলভার সদৃশ গান, ২১টি লিড বল কার্তুজ, ১৭ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, তিনটি খালি ম্যাগাজিন, সাতটি  ৪৪ ক্যালিবারের ফায়ার্ড কার্তুজ সদৃশ, একটি লোহার ছোরা, তিনটি হাসুয়া, তিনটি চাপাতি, ছয়টি ড্যাগার, ৯টি নাইট্রোজেন কার্টিজ, বোমা বানানো যন্ত্রপাতি দুই বক্স, তিনটি  বক্সে ৮১৬ টি স্লাগ ও একটি  ব্রাস নেকেল উদ্ধার করা হয়।

পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম