যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৫, ১৬:৫২আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৬:৫২

চট্টগ্রামের পর স্বাস্থ্য সেবা বিভাগ ও বাংলাদেশ রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কমলাপুরস্থ রেলওয়ে রেস্ট হাউজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ দিন রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য চলতি বছরের ২১ এপ্রিল রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলো পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালগুলো সুষ্ঠু ও কার্যকর স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে অর্থ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভাটি অনুষ্ঠিত হয়।

রেলপথ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইতোমধ্যে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল একত্রিত হয়ে ‘চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল’ নামে স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। সভায় যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত নতুন তিনটি হাসপাতাল সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে তিন বিভাগের করণীয় নির্ধারণে ১০০ দিনের বিশেষ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন অন্যান্য হাসপাতালও পর্যায়ক্রমে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এসব হাসপাতালে রেল কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সাধারণ জনগণও স্বাস্থ্য সেবা নিতে পারবে।

সভায় অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ তিন মন্ত্রণালয়/বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তারা ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন ও ঢাকা রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম